ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

১৯ নভেম্বর পর্যন্ত বাড়লো এসএসসির ফরম পূরণের সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৮, ১৩ নভেম্বর ২০২৩
১৯ নভেম্বর পর্যন্ত বাড়লো এসএসসির ফরম পূরণের সময়
ছবি: প্রতীকী

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর ফি জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ নভেম্বর হতে ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে ফি জমা দেয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।

গত ৩০ অক্টোবর আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হয়। ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। প্রথম দফায় সময় বাড়ানো হয় ৯ নভেম্বর পর্যন্ত। এবার আবার এসএসসির ফরম পূরণের সময় বাড়িয়ে ১৯ নভেম্বর করা হলো।

এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফি দুই হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের জন্য দুই হাজার ২০ টাকা এবং মানবিকের পরীক্ষার্থীদের ফি দুই হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!