ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সালথায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল

শালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১৮ নভেম্বর ২০২৬
সালথায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের সালথা উপজেলার চন্দিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদ মাতুব্বর। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি চন্দিবর্দী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও খোকন মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সামসুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!