মুখে দাঁড়ি, মাথায় টুপি, লম্বা চুলে ভিন্ন লুকে সিয়াম
সিলেটের শাহী ঈদগাহ, বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমুহের মধ্যে একটি। যেটি ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত হয়েছে। এই ঈদগাহ মাঠে শুক্রবার দেখা গেলো ঢাকাই ছবির নায়ক সিয়াম আহমেদকে। ঈদগাহতে নামাজও পড়েছেন। তবে সেখানে সিয়ামকে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে।
তার মুখে দাঁড়ি, মাথায় টুপি, লম্বা চুলে একেবারেই অন্যরকম সিয়াম। সিয়াম বলেন, বর্তমানে রায়াহন রাফির পরিচালনায় ‘ইত্তেফাক’ ছবির কাজ সিলেটে করছি। যার দৃশ্যধারণ চলছে সিলেটের বেশকিছু জায়গায়। সিনেমার কাহিনীর কারণে এমন লুকে আমাকে দেখতে পাবেন দর্শকরা।
‘ইত্তেফাক’ ছবিটির পরিচালক রায়হান রাফি বলেন, সিয়ামকে এ সিনেমায় ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন। সিলেটের শাহী ঈদগাহে দৃশ্যধারণ করা হয়েছে। সেটাও সিনেমার কাহিনীর সঙ্গে মিল রেখে। এ ছবিতে তার চরিত্রের নাম নূর। সিলেটের ঈদগাহে সিয়ামের নামাজ আদায় করার দৃশ্য ধারণ করা হয়েছে। ছবির কাজ ৩০ ভাগ শেষ হয়েছে। আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত টানা শুটিং চলবে।
.png)
এ ছবিতে সিয়ামের সঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও একই নির্মাতার ‘পরাণ’ নামের আরো এক সিনেমাতে অভিনয় করছেন মিম। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ।