ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বর্ষার এবারের রেসিপি ‘ভাত কেক’ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২৭ আগস্ট ২০২০
বর্ষার এবারের রেসিপি ‘ভাত কেক’ 
‘ভাত কেক’ হাতে বর্ষা

পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা বর্ষা। সবশেষ তিনি ‘দিন: দ্য ডে’ ছবির শুটিং করেছেন। করোনার কারণে ছবিটি কাজ বন্ধ রয়েছে। এমন অবস্থায় বাসার কাজের ফাঁকে বিভিন্ন পদের রেসেপির ভিডিও তৈরি করছেন বর্ষা। সেসব ভিডিও অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করছেন।

বৃহস্পতিবার ইরানের নতুন একটি রেসেপির ভিডিও পোস্ট করেছেন অনন্ত। এর ইরানি নাম: পার্সিয়ান সাফরান রাইস কেক। সাধারণভাবে একে ‘ভাত কেক’ বলা যেতে পারে! যদিও এটি তৈরি করতে ভাত ছাড়াও আরো বেশ কিছু উপাদান প্রয়োজন হয়। যা বিস্তারিত ভিডিওতে জানিয়েছেন এই অভিনেত্রী।

বর্ষা বলেন, ‘দিন দ্য ডে’ সিনেমার শুটিং করতে ইরানে গিয়েছিলাম। ওই সময় ওখানে ১ মাসের মতো ছিলাম। ওখানেই পার্সিয়ান সাফরান রাইস কেক তৈরি করতে শিখেছি। এটি আমার খুব পছন্দের খাবার। তাই আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি। আর আমি যে পোশাকটি পরেছি এটিও ইরানি, ওখানকার মেয়েরা পরে থাকে। যেহেতু ইরানি কেক তৈরি করছি তাই ইরানি পোশাকও পরেছি। আসলে যখন যে দেশে ঘুরতে যাই, তখন ওখানকার পছন্দের খাবার দেশে এসে রান্না করে খাই।

Advertisement

বর্ষা অভিনীত সিনেমা ‘দিন দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে বর্ষার বিপরীতে অভিনয় করেছেন অনন্ত জলিল। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। 

এ ছবিতে আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। এটি বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেয়া হবে।

বর্ষার নতুন রেসিপি বানানোর কৌশল দেখতে এখানে ক্লিক করুন:

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!