
দীপিকা পাড়ুকোন পুরো পরিবারকে নিয়ে ‘৮৩’র স্ক্রিনিংয়ে দেখা যায়। এ তারকার মা-বাবা ও বোনের সঙ্গে পোজ দেন। আসেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া ও নোরা ফাতেহিসহ বেশ কয়েকজন বলি তারকা।
.png)
এ আয়োজনে ক্যামেরার ঝলক বেশি পড়ে বলিউডের পাওয়ার কাপলের ওপরেই। এদিন নীল রঙের গাউনে নজরকাড়া লাগছিল অভিনেত্রীকে। ইভেন্টের পর দীপিকা ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। পোশাকের সঙ্গে মানানসই নেকলেস পরেছিলেন অভিনেত্রী, সঙ্গে চোখে গাঢ় মেকআপ।

ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, ‘দিস ইস ৮৩’। করোনা আবহে বিগত দুই বছর ধরে সিনেমাটির মুক্তি আটকে গিয়েছিল। অবশেষে এটি মুক্তির মুখ দেখছে।