ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হাইকোর্টে গেলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২, ৭ ফেব্রুয়ারি ২০২২
হাইকোর্টে গেলেন জায়েদ খান
চলচ্চিত্র নায়ক জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনে আপিল বোর্ডের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান।

শনিবার (৫ জানুয়ারি) নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বোর্ড।

সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান।

Advertisement

ভোটের পর প্রকাশিত ফলাফলে চিত্রনায়িকা নিপুণকে ১৩ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে সে ফলাফল না মেনে জায়েদের বিরুদ্ধে ভোট কেনাসহ অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ।

আরো পড়ুন> জানা গেল ডিপজল-রুবেল-মৌসুমীর শপথ না নেয়ার কারণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দেন। এর তদন্ত শেষে গত শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।

যদিও আপিল বোর্ডের কার্যকারিতা আর নেই দাবি করে এই সিদ্ধান্ত মানছেন না জায়েদ খান। আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন পরপর দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই নায়ক।

এদিকে জায়েদ খান না মেনে নিলেও নিপুণের জয়কে স্বীকার করে নিয়েছেন তার প্যানেলের সভাপতি পদে লড়াই করা মিশা সওদাগর।

রোববার বিকেলে তিনিই শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন-নিপুণদের।

শপথ পড়ানো শেষে মিশা বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শিল্পী সমিতি নির্বাচন একটি মালা বদলের পালা। আজও তাই হয়েছে। সবার কাছে অনুরোধ, পেছনের কথা ভুলে যান। সব ভুলে আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের আলোয় এফডিসি আলোকিত হোক এটাই আমি চাই। বিজয়ী প্যানেলকে আমরা সব ধরনের সহায়তা করব।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!