ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বাপ্পী লাহিড়ীর যে গাজে মজেছিলেন ম্যারাডোনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২
বাপ্পী লাহিড়ীর যে গাজে মজেছিলেন ম্যারাডোনা
বাপ্পী লাহিড়ী ও ম্যারাডোনা- ফাইল ফটো

বলিউডের ‘ডিসকো কিং’ বাপ্পী লাহিড়ীর সুরে মন মজেছিল ফুটবলের জাদুকর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনারও। ‘ডিস্কো ডান্সার’ ছবির ‘জিমি জিমি জিমি আজা আজা আজা’ গানটি ম্যারাডোনা দারুণ পছন্দ হয়েছিল। 

আর্জেন্টাইন মহাতারকা নিজেই একথা বাপ্পী লাহিড়ীকে জানিয়েছিলেন। 

বুধবার অনেকটা হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমান সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। বছর দুয়েক আগে এ রকম হঠাৎ করেই চির বিদায় নিয়েছিলেন ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা। আজ বাপি লাহিড়ীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে বাপ্পি লাহিড়ী ও মারাডোনার সাক্ষাতের খবর সামনে আসে।

ম্যারাডোনা দুবার কলকাতায় এসেছিলেন। তবে সেই সময়ে বাপ্পী লাহিড়ীর সঙ্গে দেখা হয়নি ফুটবলের রাজপুত্রের। ২০১৬ সালে দুবাইয়ে সাক্ষাৎ হয়েছিল দুজনের। বিখ্যাত ১০ নম্বর জার্সিধারীর জন্য একটি গান কম্পোজ করে দুবাইয়ে গিয়েছিলেন বাপ্পী। সেই দুবাই সফরে বাপ্পির সঙ্গে ছিলেন তার নাতি স্বস্তিকও। 

অগণিত বাঙালির মতোই তিনিও দিয়েগো ম্যারাডোনার ভক্ত। তিনি যখন ম্যারাডোনার সঙ্গে দেখা করতে মরুশহরে যান, তখন মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক অনুশীলন করছিলেন। বাপ্পী লাহিড়ী ও স্বস্তিকের সঙ্গে ম্যারাডোনার কাছে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের আর্জেন্টিনার রাষ্ট্রদূত ফেরনান্দো দি মারতিনি। ফেরনান্দো দি মারতিনি আবার সুরকার-গায়ক বাপ্পী লাহিড়ীর ভক্ত ছিলেন। সেই সাক্ষাতের সময়ে ম্যারাডোনা জানিয়েছিলেন, তিনি ‘জিমি জিমি জিমি আজা আজা আজা’ গানটি শুনেছেন। গানটির প্রশংসাও করেন ম্যারাডোনা। তাকে নিয়ে গানও বানিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। সেই গান ফুটবল মহাতারকাকে উৎসর্গও করেছিলেন তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!