ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’ আসছে চরকিতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ৮ জুন ২০২২
ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’ আসছে চরকিতে
ছবি: সংগৃহীত

একটি বদ্ধ হোটেল। তুষার ঝড়ে সেখানে আটকে আছে কিছু জীবিত মানুষ আর একটি মৃতদেহ। আর এই হোটেলে থাকা সবাইকে দায়ী করা হয় এই খুনের জন্য। সবাই লড়তে থাকে তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে আর এই বন্দীদশা থেকে মুক্তির জন্য। এইখান থেকেই শুরু হয় নতুন গল্পের।

কীভাবে ধরা পড়বে আসল খুনি? কীভাবে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবে? জানতে হলে দেখতে হবে ভাহিদ আমিরখানী পরিচালিত চরকি ফরেন ফিল্ম ‘কিংস্লেয়ার’।

আগামী ৯ জুন রাত ৮টায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ৮১ মিনিটের ইরানি এই সিনেমাটি। এবার বাংলা ভাষায় ‘কিংস্লেয়ার’ দেখতে পারবে দর্শক।

Advertisement

চরকিতে প্রত্যেক বৃহস্পতিবার মানেই নতুন কনটেন্ট। অরিজিনাল বা ডাব কনটেন্ট; যেটাই হোক চরকিতে প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি পাবেই। এর ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবারেও এর ব্যতিক্রম হবে না।

মাহনাজ আফসার, হাদি হেজাজিফার, মাজিদ সালেহি-সহ আরো অনেক অভিনয় শিল্পীর দেখা মিলবে এই সিনেমায়।

‘কিংস্লেয়ার’ একটি ইরানী ভাষায় নির্মিত ভিন্নধর্মী চলচ্চিত্র। মিস্ট্রি আর থ্রিলারের মিশেলে দর্শকরা একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবে। সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে পরিবার নিয়ে।

ইরানি চলচ্চিত্র ‘কিংস্লেয়ার’ ২০১৯ সালে মুক্তি পর বেশ আলোচনায় এসেছিল। চরকিতে ‘কিংস্লেয়ার’-সহ সময় নিয়ে দেখে ফেলতে পারেন বাংলায় ডাব করা পিগ জেনে, জিরো ফ্লোর, মিরাকেল ইন সেল নং ৭ এর মতো ইরানি, টার্কিশসহ ভিনদেশী ভাষার দুর্দান্ত সব সিনেমাগুলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!