ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পাঞ্জাবি সিনেমার ‘হেমা মালিনী’ মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১৮ নভেম্বর ২০২২
পাঞ্জাবি সিনেমার ‘হেমা মালিনী’ মারা গেছেন
ছবি: সংগৃহীত

পাঞ্জাবি সিনেমার ‘হেমা মালিনী’ খ্যাত অভিনেত্রী দলজিৎ কৌর খানগুরা মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লুধিয়ানার কসবা সুন্ধর বাজারে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দলজিৎ কৌর খানগুরার বোন হরিন্দর সিং খানগুরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন দলজিৎ। তিন বছর আগে আক্রান্ত হন মস্তিষ্কের টিউমারে। এতে শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলে গত এক বছর তাকে কোমায় থাকতে হয়।

পাঞ্জাবি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী দলজিৎ। জনপ্রিয়তা ছিল তার আকাশচুমম্বী। সেখানকার সিনেমাপ্রেমীরা তাকে তুলনা করতেন বলিউডের হেমা মালিনীর সঙ্গে।

ছাত্রাবস্থায় সিনেমার প্রতি ঝোঁক তৈরি হয়েছিল দলজিতের। পড়ালেখাও করেছেন চলচ্চিত্র নিয়ে। ১৯৭৬ সালে ‘দাজ’ নামের একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বেশকিছু জনপ্রিয় ছবি রয়েছে তার ঝুলিতে। এরমধ্যে ‘পুত জত্তন দে’, ‘মামালা গড়বড় হ্যায়’, কি বানু দুনিয়া দা’, ‘সরপঞ্চ’, ‘পাটোলা’ উল্লেখযোগ্য। প্রায় ৭০টি পঞ্জাবি এবং ১০টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন দলজিৎ।

জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে শোক ভর করেছে তার সহকর্মী ও অনুরগীদের হৃদয়ে। পাঞ্জাবি চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!