ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন
ফাইল ছবি

কানাডার টরোন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় শহরের হাইওয়ে ৪২৭-এ দুর্ঘটনা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তাদের সবার বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

Advertisement

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টরোন্টো পুলিশ।

ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ কানাডা যাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কানাডার উইনপেগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তিন বাংলাদেশি শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!