‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের এই জুটিকে মাঝে অবশ্য একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। এখন আবার সম্প্রচার শুরু হয়েছে জনপ্রিয় সিরিয়ালটির।
এদিকে, সদ্য নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যশ-নুসরাত দম্পতি। তাই জল্পনা আরো তুঙ্গে। অনেকেরই প্রশ্ন, তবে কি যশের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন নায়িকা মধুমিতা? চারিদিকে ছড়িয়ে পড়েছে নায়ক-নায়িকার ছবি।
.png)
এখনো যদিও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে টলিপাড়ার অন্দরে ফিসফাস, মধুমিতা নাকি যশের সঙ্গে জুটি বাঁধার জন্য খুবই আগ্রহী।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন যশ দাশগুপ্ত। সেখানে এক অনুরাগীর প্রশ্ন ছিল, যশ ও মধুমিতাকে একসঙ্গে কবে দেখা যাবে। উত্তরে যশ মজা করে লেখেন, আমি আর একটু বড় অভিনেতা হয়ে যাই। তারপর করবো।