ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মা হতে চান কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ৩১ জুলাই ২০২৩
মা হতে চান কিয়ারা
কিয়ারা আদভানি

বলিউডের তারকা অভিনেত্রীরা মা হওয়ার প্রসঙ্গ এলেই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এর পেছনের কারণ, শারীরিক সৌন্দর্য ধরে রাখা। অনেকে বিয়ের পরপরই মা হতে নারাজ। এদিক থেকে কিয়ারা আদভানির চিন্তা অনেকের চেয়ে আলাদা। তিনি মা হওয়ার ইচ্ছা প্রকাশ করে সে কথাই জানান দিলেন।

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই অভিনেত্রীর বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস। অথচ এখনই মা হতে চান কিয়ারা। তার এ ইচ্ছার কথা শুনে অনেকেই অবাক। আরও বেশি অবাক, যখন সবাই জানলেন– নবজাতকের জন্য যতটা না এ ইচ্ছা, তার চেয়ে মা হওয়ার বাসনা ডায়েট ভাঙার জন্য।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কিয়ারা বলেছেন, মা হলে যা ইচ্ছা খেতে পারব। মানতে হবে না কঠিন ডায়েট। নিয়মিত শরীরচর্চাও করতে হবে না। আরামে দিন কাটবে। এর চেয়ে ভালো লাগার বিষয় আর কী হতে পারে!

কিয়ারা আরো জানান, ছেলে বা মেয়ে নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। সুস্থ সন্তান কোলে এলেই আমি খুশি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!