স্বামীর সঙ্গে বিবাদের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন দালজিত। এরই মধ্যে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন বলে গুঞ্জন ওঠে তাকে নিয়ে।
সম্প্রতি দালজিত কৌ তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে বেশ ফ্রেশ দেখাচ্ছিল। যেন সে এইমাত্র গোসল সেরে এসেছেন। ছবিতে তার চুল ভেজা দেখা যাচ্ছে। তাকে তার ভেজা চুলে সিঁদুর লাগানো অবস্থায় দেখা গেছে।
.png)
ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘স্টুডেন্ট মোড অন’। ওই ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে দলজিতের সিঁথিঁর উজ্জ্বল লাল সিঁদুর।
দালজিত কৌর ছুনা হ্যায় আসমান দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর স্টার প্লাসের শো সান্তা-এ দেখা যায় তাকে। ২০১১ সালে, তিনি স্টার প্লাসের ফেসেম শো ‘পেয়ার কো কেয়া নাম দুন’ এবং ‘সাথ নিভানা সাথিয়া’, সসুরাল সিমার কা শোতে কাজ করেছিলেন।