দূরদেশে মেহজাবীন কেমন আছেন, তা সামাজিক মাধ্যমে জানিয়ে দিচ্ছেন নিয়মিত। সেখান থেকে বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগাভাগি করে নিলেন অভিনেত্রী।
বুধবার (১০ জুলাই) নিউইউর্কের ব্রুকফিল্ড প্যালেসে নিজেকে ধরা দেন মেহজাবীন। অভিনেত্রীর পরনে ছিল কালোর ওপর সাদা ডিজাইনের বডি কোন। সঙ্গে ভ্যানিটি ব্যাগ, হাতে সোনালী বেল্টের ঘড়ি; লো মেকআপ লুক, টানাটানা চোখে ক্যামেরায় পোজ; সঙ্গে আলতো হাসির মিষ্টি চাহনি যেন অনুরাগীদের মন জয় করতে যেন যথেষ্ট ছিল মেহজাবীনের জন্য।
.png)
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া এই ছবিগুলো দেখে ভক্ত অনুরাগীদের সাড়াও ছিল দেখার মত। তবে যুক্তরাষ্ট্র থেকে কবে ফিরবেন, তা এখনও জানাননি মেহজাবীন।
মাঝে খানিকটা বিরতির পর ‘তিথিডোর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাটকে ফিরেছেন মেহজাবীন। এছাড়াও তার ক্যারিয়ারে আছে অসংখ্য নাটক ও ওয়েব সিরিজ। বর্তমানে সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি।
উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।