মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।
তিনি জানান, রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ক্যামেলিয়া মোস্তফা।
.png)
জানা যায় ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তি করতেন। অভিনয় করতেন। পরে তিনি বিদেশে পাড়ি জমান। কিছুদিন হলো দেশে থাকতেন তিনি।
অভিনেত্রীকে অনেকে প্রয়াত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে ও সুবর্ণার মুস্তাফার বোন হিসেবে জানলেও তার বাবা দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম। কন্যা ক্যামেলিয়ার জন্মের পর স্ত্রী হোসনে আরা বিজুর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার। পরে তাকে বিয়ে করেন প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফা। তারপর থেকে মুস্তাফা পরিবারেই বড় হয়েছেন ক্যামেলিয়া।