[ প্রবাস জীবন ]
আরব আমিরাতে চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু
মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজী- ফাইল ফটো
সংযুক্ত আরব আামিরাতের শারজাহতে মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজী নামে এক চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি শারজাহ’র হালোয়ান এলাকার আল সালেহ পেইন্ট এন্ড সেনেটারী ওয়্যার ট্রেডিংয়ের একজন স্বত্বাধিকারী ছিলেন।
মৃতের সহকর্মী ও প্রবাসীরা জানান, শনিবার (১২ আগস্ট) ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত লোকমান হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহুরীহাট বটতল এলাকার কোব্বাদ আহমদ সওদাগরের ছেলে।
এদিকে তার মৃত্যুতে প্রবাসীরা আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!