এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফলেট, পটাসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়ামসহ আরো বেশকিছু উপকারী উপাদান। ভাইরাস আতঙ্কের এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত করলা খাওয়া ভীষণ জরুরি। এছাড়াও করলা অনেক রোগ থেকে দূরে থাকতে সহায়তা করে। চলুন তবে জেনে নেয়া যাক সেগুলো-
> শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করলা। কারণ এতে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি। অ্যালার্জি এবং সংক্রমণের প্রকোপ কমাতেও সাহায্য করে করলা।
.png)
> যারা মেদ কমাতে চান, তারা প্রতিদিন করলার রস পান করতে পারেন। এতে থাকা ডায়াটারি ফাইবার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগতে দেয় না। ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে। এছাড়া বেশকিছু গবেষণায় দেখা গেছে, করলায় থাকা নানাবিধ খনিজ এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে জমে থাকা চর্বিকে ঝরিয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে।
> করলা লিভার ভালো রাখে। তাছাড়া এটি বদহজম এবং অ্যাসিডিটির প্রকোপ কমাতে সাহায্য করে।
> করলা রক্তে থাকা অতিরিক্ত চিনির মাত্রা কমিয়ে আনতে সহায়তা হবে।
> নিয়মিত করলা খেলে রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টরলের মাত্রা কমে। ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়।
> নিয়মিত করলা খান। এতে ক্যানসারের ঝুঁকি কমে।
> করলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তে মিশে থাকা দূষিত উপাদান বের করতে সাহায্য করে। এতে অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা কমে। পাশাপাশি করলায় থাকা ভিটামিন এ, সি এবং জিঙ্ক বলিরেখা কমায়। ফলে ত্বক টানটান থাকে।