ঐ নারী জানিয়েছেন যে, তিনি আর তার স্বামী দু'জনের বয়সই ২১ বছর। তারা দুইজনেই বিগত এক বছর ধরে একটি সন্তানকে পৃথিবীতে আনার পরিকল্পনা করছিলেন। সম্প্রতি সেই নারী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। তার স্বামীর বাড়ির মানুষের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক। এছাড়াও তার স্বামীর ২৪ বছরের ভাইয়ের সঙ্গেও নারীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তার সেই দেওর একজন মেডিক্যাল স্টুডেন্ট। তিনি মেডিক্যাল স্টুডেন্ট হওয়ার জন্য তার সন্তান প্রসবের সময় ডেলিভারি রুমে থাকতে চান।
ঐ নারী জানিয়েছেন যে, তিনি যখন এই কথাটি জানতে পারেন তার সন্তান প্রসবের সময় সেই রুমে তার দেওর থাকতে চান, তিনি তখনই সরাসরি জানিয়ে দেন সেই রুমে তার দেওরকে তিনি থাকতে দেবেন না। সেই নারী জানিয়েছেন যে, সন্তান প্রসবের সময় তিনি তার স্বামীর সামনেই লজ্জা অনুভব করবেন, এমন সময় যদি সেখানে তার দেওরও উপস্থিত থাকে তাহলে তার পক্ষে সেটা আরো অসুবিধাজনক হবে।
.png)
যে কোনো নারীর কাছে সন্তান জন্ম দেওয়াটা একটি বিশাল খুশির খবর। এই সময়ে নারীদের শরীরের অবস্থা বিশেষ ভালো থাকে না এবং লেবার পেন খুবই একটি বেদনাদায়ক অনুভুতি। প্রত্যেকটি স্বামীর বিশেষ যত্ন নেয়া দরকার, একজন নারী অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে ডেলিভারি হওয়ার সময় পর্যন্ত। তবে সোশ্যাল মিডিয়ার এই নারীর খবর নিঃসন্দেহে এক অন্য মাত্রা পেয়েছে। অনেকেই সেখানে তাদের মতামত জানিয়েছেন। কেউ কেউ সেই নারীকে পরামর্শ দিয়েছেন যে এমন চাহিদার জন্য এমন স্বামীকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত।
সূত্র: নিউজ ১৮