ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ৫ আগস্ট ২০২২
বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২
ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন সেনা সদস্য ও নয়জন বেসামরিক সহায়ক কর্মী রয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে।

নিরাপত্তা সূত্র ও সহায়ক বাহিনী ভিডিপি’র এক কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলীয় সাহেল রাজ্যের বুর্জাঙ্গা জেলায় চালানো দুই হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

আরো পড়ুন>> সুইপার থেকে ব্যাংকের এজিএম, গল্পকেও হার মানালেন এই নারী

স্থলবেষ্টিত সাহেল রাজ্যটিতে সাত বছর বয়সীরা পর্যন্ত জঙ্গি বিদ্রোহিদের সঙ্গে লড়াই করছে। যার ফলে হাজার হাজার লোক প্রাণ দিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হতে হয়েছে।

সরকারি পরিসংখ্যান বলছে, দেশটির ৪০ শতাংশেরও বেশি অঞ্চল এখন আর সরকারের নিয়ন্ত্রণে নেই।

সূত্র: সিজিটিএন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!