[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে সম্পর্কের অবনতিতে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ফাইল ছবি
তাইওয়ানসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় নিজের উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা ছাড়া বিশ্বের বিভিন্ন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব।
শুক্রবার (৬ আগস্ট) তার মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিব মনে করেন যে এ দুই দেশের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা ছাড়া বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সমস্যা সমাধানের কোন উপায় নেই।’
.png)
আরো পড়ুন>> অর্পিতাকে চিনি না: পার্থ
জলবায়ু থেকে শুরু করে সামরিক আলোচনার গুরুত্বপূর্ণ ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার অবসানে চীনের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!