গত সোমবার (১৫ আগস্ট) ঘটনাটি ঘটেছে সুদানের রাজধানী খার্তুম থেকে ইথিওপিয়াগামী একটি ফ্লাইটে। প্লেন চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাভিয়েশন হেরাল্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, বিমানবন্দরের কাছে এসেও ইটি৩৪৩ প্লেনটি অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল একটি সতর্কতা জারি করে। পাইলটরা ঘুমিয়ে পড়ায় অটোপাইলটিং ব্যবস্থায় প্লেনটি প্রায় ৩৭ হাজার ফুট ওপরে ছিল।
.png)
এয়ার ট্রাফিক কন্ট্রোল বেশ কয়েকবার পাইলটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পারেনি। রানওয়ের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় অটোপাইলট ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর ওই পাইলটরা অ্যালার্ম শুনে জেগে ওঠেন। এই ঘটনার প্রায় ২৫ মিনিট পর তারা রানওয়েতে প্লেনটি অবতরণ করাতে সক্ষম হন। প্লেনটির অবশ্য কোনো ক্ষতি হয়নি।
আরো পড়ুন>> ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি চীনের
এভিয়েশন সার্ভিল্যান্স সিস্টেম এডিএস-বি এ তথ্য নিশ্চিত করে বলেছে, ঘটনাটি ঘটেছে এবং প্লেনটি রানওয়ের ওপর দিয়ে উড়ে যায়।
প্লেন চলাচল বিশ্লেষক অ্যালেক্স মাচেরাসও টুইটারে এই ঘটনাটি উল্লেখ করে টুইট করেছেন। তিনি এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
গত মে মাসেও নিউ ইয়র্ক থেকে রোমগামী একটি ফ্লাইটের দুই পাইলটই ঘুমিয়ে পড়েছিলেন।
সূত্র: এনডিটিভি