নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৯৮ জনের শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। এ পর্যন্ত নিউইয়র্ক সিটিতেই মাঙ্কিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত।
গত জুলাইয়ে নিউইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে এ রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে।
.png)
এক বিবৃতিতে হোচুল বলেন, আমি ও আমার দল টিকাকে আরো সুরক্ষিত করতে কাজ করছি। প্রাদুর্ভাবের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সে সম্পর্কে জনগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, ভারত, আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। গত মাসে মাঙ্কিপক্সকে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।