ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সেতু থেকে স্ত্রীকে নদীতে ঠেলে ফেললেন যুবক! সাঁতরে পাড়ে উঠে পুলিশে দিলেন স্বামীকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ২৮ আগস্ট ২০২২
সেতু থেকে স্ত্রীকে নদীতে ঠেলে ফেললেন যুবক! সাঁতরে পাড়ে উঠে পুলিশে দিলেন স্বামীকে
ছবি: প্রতীকী

স্ত্রীকে বাইকে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। যমুনা নদীর সেতুতে পৌঁছনোর পর স্ত্রীকে আচমকা বাইক থেকে নামিয়ে জলে ফেলে দিলেন তিনি। এই অভিযোগে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

শনিবার (২৭ আগস্ট) ভারতের আগ্রায় ঘটেছে এ ঘটনা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আগরার রুনাকাটার বাসিন্দা অরবিন্দ নামে এক যুবক স্ত্রী সন্তোষীকে সঙ্গে নিয়ে বাইকে করে শনিবার বাড়ি থেকে বেরোন। এর পর বটেশ্বরে যমুনা নদীর সেতুতে যাওয়ার পর সেখানে বাইক দাঁড় করান ওই যুবক। এর পরই স্ত্রীকে সেতু থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেল দেন বলে অভিযোগ।

Advertisement

নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়দের সাহায্যে কোনওরকমে সাঁতরে পাড়ে ওঠেন ওই নারী। নদী থেকে ওঠার পর ফিরোজাবাদে বাপের বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান সন্তোষী। এর পরই অরবিন্দকে ফোন করেন সন্তোষীর পরিবারের সদস্যরা।

আরো পড়ুন>> সভাপতি হতে রাহুলকে কংগ্রেসের চাপ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তোষী কোথায়, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন অরবিন্দ। এমনকি, সন্তোষীর পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশে ফোন করে ঘটনার কথা জানান সন্তোষীর ভাই চন্দ্রকান্ত।

তদন্তে নেমে শনিবার পেশায় দর্জি অরবিন্দকে গ্রেফতার করা হয়। কী কারণে স্ত্রীকে সেতু থেকে ফেললন ওই যুবক, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!