ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সহকর্মীর সামনেই শ্বশুরকে একের পর এক চড় মারলেন পুলিশ পুত্রবধূ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২২
সহকর্মীর সামনেই শ্বশুরকে একের পর এক চড় মারলেন পুলিশ পুত্রবধূ!
ছবি: সংগৃহীত

সামনেই দাঁড়িয়ে ছিল সহকর্মী, কিন্তু সেটি তোয়াক্কা না করে বৃদ্ধ শ্বশুরের ওপর মাকে নিয়ে একের পর এক চড় মারতে থাকেন পুলিশ পুত্রবধূ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী দিল্লির লক্ষ্মীনগরের একটি ডিফেন্স কলোনিতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘরের মধ্যে এক বৃদ্ধ বসে আছেন। সেখানে দুই নারী এবং এক জন পুলিশকর্মী ছিলেন। কথাচলাকালীন হঠাৎই নারী সাব-ইন্সপেক্টর তার সহকর্মীর সামনেই শ্বশুরকে মারতে শুরু করেন। সহকর্মী মধ্যস্থতা করার পর বিষয়টি থামে।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলোনিটি পুলিশ স্টেশনের পাশেই ছিল। শ্বশুরের সঙ্গে কোনো এক ঘটনা নিয়ে আদালতে মামলা চলছিল। আর তার মধ্যেই এমন ঘটনা ঘটল।

আরো পড়ুন>> সাফাইকর্মীর অ্যাকাউন্টে ৮৩ লাখ টাকা!

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা হয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবেও বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওটি দেখুন...

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!