ক্ষোভ কাটিয়ে আচমকা কিয়েভ সফরে জার্মানির প্রেসিডেন্ট
রাশিয়ার হামলা প্রতিরোধে সহায়তা না করার অভিযোগ তোলে জার্মানির ওপর ক্ষুব্ধ ছিল ইউক্রেন। তবে সেই ক্ষোভের মধ্যেই আচমকা কিয়েভ সফর করলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার।
জানা গেছে, রাশিয়ার হামলা প্রতিরোধে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে জার্মানির ‘ঘাটতি’ ছিল। তাই মিত্র দেশটির ওপর ক্ষুব্ধ ছিল ইউক্রেনের সরকার। তবে কয়েক মাস আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কিয়েভ সফর করেন। এবার কিয়েভ সফর করলেন দেশটির প্রেসিডেন্ট।
গত এপ্রিল মাসের মাঝামাঝি পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে স্টাইনমায়ারেরও কিয়েভ যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ইউক্রেনের সরকার সফরের ঠিক আগে তাকে না আসার অনুরোধ করে।
.png)
রাশিয়ার সঙ্গে ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের অতীতের ‘ঘনিষ্ঠতাকে’ কেন্দ্র করে ইউক্রেনে ক্ষোভ সৃষ্টি হয়। অবশেষে তা কাটিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসছেন ফ্রাংক-ভাল্টার।
এদিকে, সোমবার এক লবি গ্রুপের উদ্যোগে জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনের রূপরেখা নিয়ে আলোচনার পর মঙ্গলবার আরো বড় আকারের ম্মেলন আয়োজন করা হয়েছে। জি-সেভেন গোষ্ঠীর বর্তমান সভাপতি দেশ হিসেবে জার্মানি ও ইউরোপীয় কমিশনের যৌথ উদ্যোগে ইউক্রেনের পুনর্গঠনের লক্ষ্যে এক ‘মার্শাল প্ল্যান’ নিয়ে আলোচনা করছেন রাজনৈতিক নেতা ও বিশেষজ্ঞরা।