ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে রুশ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ২৯ অক্টোবর ২০২২
দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে রুশ সাংবাদিক নিহত
সভেৎলানা বাবায়েভা - ফাইল ছবি

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে দেশটির এক নারী সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) একটি সামরিক গ্রাউন্ডে এই দুর্ঘটনা ঘটে বলে রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিহত সভেৎলানা বাবায়েভা রাশিয়ার রাষ্ট্রায়ত্ব রসিয়া সেগোদনিয়া মিডিয়ায় চাকরি করতেন। তিনি মিডিয়া গ্রুপটির ব্যুরো প্রধান ছিলেন।

Advertisement

আরো পড়ুন>> টুইটার কিনতে ঋণ নিতে হয়েছে ইলন মাস্ককেও!

এদিকে নারী সাংবাদিক নিহতের ঘটনায় ক্রিমিয়ায় রুশ কর্তৃপক্ষ বিস্তারিত কোনও তথ্য জানায়নি। তবে তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন ক্রিমিয়ার রুশ গভর্নর সের্গেই আকসিওনভ। জনণের সামনে সঠিক তথ্য তুল ধরতে তার ভূমিকা অনস্বীকার্য।

ট্রেলিগ্রামে শোক জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা লেখেন, 'আমি তোমাকে অনেক ভালোবাসি।'

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!