ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ১৪ নভেম্বর ২০২২
৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
ছবি: প্রতীকী

জাপানের মধ্যাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের প্রভাবে রাজধানী টোকিও এবং অন্যান্য শহর কেঁপে ওঠে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৯ মিনিটে মিয়ে নামক স্থানে ভূপৃষ্ঠের প্রায় ৩৫০ কিলোমটির গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানায়, ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া ফুকুশিমা পরমাণুকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

Advertisement

আরো পড়ুন>> নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, সোমবার জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পটির শক্তিশালী কম্পন অনুভূত হয় টোকিওর উত্তরে ফুকুশিমা এবং ইবারাকিতে। যদিও এ দুটি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের পর সাময়িকভাবে শিনকানসেন বুলেট ট্রেন এবং টোকিও মেট্রো বন্ধ করে দেয়া হয়েছিল, তবে কিছুক্ষণ পর আবার চালু হয়েছে।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!