সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ, মা বাঁচলেও মারা গেল সব শিশু
কুয়ার ভেতর থেকে কান্না আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। একে একে তিনটি শিশুকে উদ্ধার করেন তারা। মাকেও উদ্ধার করা হয় সেসময়। তবে মা বেঁচে গেলেও তিন শিশু মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে ভারতের হরিয়ানার নুহ্ জেলার খেরলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী শুকানত আত্মহত্যার চেষ্টায় তার বাড়ির কুয়াতে ঝাঁপ দেন। তিন সন্তানকে সঙ্গে নিয়েই কুয়তে ঝাঁপ দিয়েছিলেন তিনি। পরে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়ায় প্রতিবেশীরা শুকানতের বাড়ির ভেতর যান। সেখানে গিয়ে দেখেন, কুয়ার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। দেরি না করে সবাইকে উদ্ধার করলেও বাচ্চা তিনটিকে বাঁচানো যায়নি। কুয়া থেকে উদ্ধার করার পর মারা যায় তারা।
.png)
মৃতরা হচ্ছে- ১০ বছর বয়সী শাবানা, ৮ বছর বয়সী সাদ ও চার মাসের ইকরার। প্রতিবেশীরা মাকে জীবন্ত অবস্থায় উদ্ধারের পর গুরুতর অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়।
শুকানত ও মুহাম্মদের একটি ১২ বছরের ছেলে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার সময় তাদের ছেলে স্কুলে ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা ভরত সিংহ জানান, এ ঘটনায় শুকানতের স্বামী মুহাম্মদ আরিফকে গ্রেফতার করা হয়েছে।