বিক্ষোভের জেরে চীনে কড়া নিরাপত্তা জোরদার
চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া সপ্তাহব্যাপী বিক্ষোভ দমাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির পুলিশ। সোমবার জিরো কোভিড’ নীতির বিরুদ্ধে দেশটির সাংহাই ও বেজিংয়ে বিক্ষোভ স্থলে টহল শুরু হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তিন বছর ধরে ভাইরাসটির বিরুদ্ধে নেয়া বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
বিভিন্ন শহর ও কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। এ বিক্ষোভ শি জিনপিং ক্ষমতা গ্রহণের এক দশকে দেখা যায়নি। তার শাসনামলে শি ভিন্নমত প্রশমনে বেশ তদারকি করেছেন। তার উচ্চ-প্রযুক্তির সামাজিক পর্যবেক্ষণ বিক্ষোভ তৈরি করা অনেক কঠিন ও ঝুঁকির ছিল।
.png)
সাংহাইয়ের কলেজছাত্র জাসোন সান বলেন, আমরা ভাইরাস প্রতিরোধের নামে জনগণের অধিকার, ব্যক্তি স্বাধীনতা নিয়ন্ত্রণ ও মানুষের জীবন চলায় বাধা দেওয়াতে আপত্তি করছি।
সোমবার বেজিং ও সাংহাইতে নতুন করে কোনো বিক্ষোভ না হলেও সেখানে কয়েক ডজন পুলিশকে টহল দিতে দেখা গেছে।
‘কোভিড জিরো’ নীতি নিয়ে বিক্ষোভের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, আপনারা যা উল্লেখ করেছেন তা আসলেই ঘটেনি।
তিনি আরো বলেন, আমরা চীনের কমিউনিস্ট পার্টি, সহযোগিতা ও চীনের জনগণের সমর্থনে বিশ্বাসী। আমরা অব্যশই করোনার বিরুদ্ধে লড়াই সফল হব।
করোনা দমনের বিরুদ্ধে প্রতিক্রিয়া ভাইরাসটি নির্মূলে চীনের চেষ্টার জন্য একটি ধাক্কা। কারণ তিন বছর আগে দেশটির কেন্দ্রীয় শহর উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন রেকর্ড পরিমাণ শনাক্ত হচ্ছে।