[ আন্তর্জাতিক ]
ভারতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত ৮০
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতে ৯০০ মিলিয়ন ব্যয়ে নির্মাণাধীন বন্দর পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ৮০ জনের বেশি আহত হয়েছেন। এক মাস ধরে চলা ক্রিস্টান জেলে সম্প্রদায়ের সঙ্গে এশিয়ার শীর্ষ ধনী আদানির বিরোধ থেকে সবচেয়ে বড় বিক্ষোভে এ ঘটনা ঘটে।
এ বিক্ষোভ গৌতম আদানির ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বন্দর ও কোম্পানির জন্য বড় মাথা ব্যথার কারণ। এ বিক্ষোভ ভিজহিনজাম সমুদ্রবন্দরের কাজ বন্ধ করতে বাধ্য করেছে। বন্দরটির নির্মাণ করতে প্রতিদ্বন্দ্বী দুবাই, সিঙ্গাপুর ও শ্রীলংকাকে টপকে গিয়েছিলেন আদানি।
তিন মাস ধরে বন্দরের নির্মাণকাজ বন্ধ রয়েছে। কারণ সাইটে প্রবেশপথ আটকে রেখেছেন বাসিন্দারা। স্থানীয়রা বলছে, এ বন্দরের জন্য উপকূলে ভাঙন এবং এলাকাটি বসবাসের অনুপযোগী হবে।
.png)
আদালতের পক্ষ থেকে বন্দরের কাজ চলার অনুমতি ছিল। কিন্তু বন্দরের সাইটের প্রবেশপথে আদানির নির্মাণ সংক্রান্ত গাড়ি আটকানোয় বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। এর ফলে রোমান ক্যাথলিক ধর্মযাজকের নেতৃত্বে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করে বসে। এতে বন্দরের কর্মকর্তা ও তাদের গাড়ি ধ্বংস করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!