ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক যুবকের প্রেমে পাঁচ তরুণী, হাতেনাতে ধরে চলল মারপিট-চুলোচুলি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ১ ডিসেম্বর ২০২২
এক যুবকের প্রেমে পাঁচ তরুণী, হাতেনাতে ধরে চলল মারপিট-চুলোচুলি (ভিডিও)
ছবি: সংগৃহীত

প্রেম বা উত্ত্যক্ত সংক্রান্ত জেরে ছেলেকে পেটাতে আসে একাধিক ছেলে। সেটি হতে পারে ভাই, বন্ধু বা যেকোনো স্বজনের নেতৃত্বে। কিন্তু এবার স্কুলের সামনে প্রেমিকের সামনে তার প্রেমিকাকে মারপিট করছে চার তরুণী। আর এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ঘটনাটি ভারতের বিহার রাজ্যের সোনপুরের।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রেমিকের সঙ্গে ঘুরতে যান এক তরুণী। সেখানে হাজির হন একে একে আরো চার তরুণী। সেখানে তারা প্রেমিকের সঙ্গে ঘুরতে আসা তরুণীকে বেধড়ক মারপিট করেন। কারণ ঐ প্রেমিকের সঙ্গে হামলাকারী চার প্রেমিকার প্রেমের সম্পর্ক রয়েছে।

Advertisement

আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, সোনপুরের এক মেলায় প্রেমিকার সঙ্গে ঘুরতে যান ঐ যুবক! তাদের আড্ডা বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে যায় দৃশ্য! সেই মেলায় একসঙ্গে এসে হাজির হন যুবকের আরো চার প্রেমিকা! যুবককে অন্য তরুণীর সঙ্গে দেখে বেজায় চটে যান বাকি চার প্রেমিকা। শুরু হয় বিতণ্ডা, হাতাহাতি। চলে কিল, চড়, ঘুষি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাঁচজন তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করছেন। যে তরুণী যুবকের সঙ্গে মেলায় গেছেন, বাকি চারজন মিলে তাকে বেধড়ক মারতে শুরু করেন। তাকে বাঁচানোর চেষ্টা করেন সেই যুবকও। এ ঘটনায় আরো চটে যান বাকি চার তরুণী। হাতাহাতি এমন পর্যায় চলে যায় যে, ঐ তরুণীর জামাকাপড়ও ছিঁড়ে দেন তারা।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কেন ঐ তরুণীকে মারধর করা হয়েছে সেটিও বুঝে উঠতে পারছেন না অনেকে। তবে কেউ কেউ বলছেন, দোষ করলেন একজন, শাস্তি পেলেন অপরজন! আবার কেউ বলছেন, ছেলেটিকে ধরে পেটানো উচিত ছিল! মেয়েটিকে কেন পেটানো হল?

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!