ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উদ্দাম নাচের ভিডিও ভাইরাল, চার নারী পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১৬ ডিসেম্বর ২০২২
উদ্দাম নাচের ভিডিও ভাইরাল, চার নারী পুলিশ বরখাস্ত
ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকজন নারী পুলিশ কনস্টেবলকে মোতায়েন করা হয়। কিন্তু দায়িত্ব রেখে ভোজপুরি গানের তালে উদ্দাম নাচের চর্চা করেন তারা। সেই নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে চার নারী পুলিশকে বরখাস্ত করা হয়েছে

ভারতের উত্তর প্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমি নামক একটি স্থাপনায় নিরাপত্তার অংশ হিসেবে নিয়োজিত চার নারী পুলিশ কনস্টেবলকে বরাখাস্ত করা হয়েছে। মূলত একটি ভোজপুরি গানের তালে তাদের নাচের ভিডিও অনলাইনে ভাইরালের পরই এ পদক্ষেপ নেয়া হয়।

Advertisement

কর্মকর্তারা বলছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ঐ ভিডিওতে বরখাস্তকৃত কনস্টেবলরা ইউনিফর্মে ছিলেন না বলে দেখা যাচ্ছে।

পিটিআইয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার অতিরিক্ত এসপি (নিরাপত্তা) পঙ্কজ পান্ডের দায়ের করা একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কনস্টেবল কবিতা প্যাটেল, কামিনী কুশওয়াহা, কাশিশ সাহনি এবং সন্ধ্যা সিংকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মুনিরাজ জি। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!