ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ৩ জানুয়ারি ২০২৩
ইসরায়েলি হামলায় পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি নিহত
বর্বর ইসরায়েলি সেনা - ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের একটি গ্রামে অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সোমবার (২ জানুয়ারি) জেনিনে দুই ফিলিস্তিনি বিদ্রোহীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভোরের দিকে জেনিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুফর দান এলাকায় মোহাম্মদ সামের হোশিয়াহ (২২) ও ফুয়াদ মোহাম্মদ আবেদ (২৫) নামের দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযানের সময় আরো অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Advertisement

এদিকে গাজা শাসনকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ফুয়াদ মোহাম্মদ আবেদকে তাদের সদস্য বলে দাবি করেছে। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা।

আরো পড়ুন>> ইউক্রেনের হামলায় ৬৩ সেনা নিহত: রাশিয়া

একইভাবে অন্য বাড়িটিও গুঁড়িয়ে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ধরনের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘সামষ্টিক শাস্তি’ হিসাবে বিবেচনা করে।

গত ১৬ বছরের মধ্যে ২০২২ সালকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে ৩০ শিশুসহ কমপক্ষে ১৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর আহত হয়েছেন আরো কমপেক্ষ ৯ হাজার মানুষ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!