১০০ বছরে সবচেয়ে নাটকীয় দিন দেখল মার্কিন কংগ্রেস
যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রিপাবলিকান দলনেতা কেভিন ম্যাককার্থি পরপর তিনবার নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় স্পিকার নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত পর্যন্ত স্পিকার ছাড়াই হাউস মুলতবি করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ১০০ বছরের মার্কিন কংগ্রেসের ইতিহাসে এমন নাটকীয় দিন আর কখনো দেখা যায়নি।
.png)
এর আগে গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকানরা। এতে ধরেই নেয়া হয়, রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাককার্থি পরবর্তী স্পিকার। তবে মঙ্গলবারের ভোটে তা ভেস্তে যায়। পরপর তিনবার ভোট নিয়েও ম্যাককার্থি নির্দিষ্ট সংখ্যক ভোট অর্জন করতে পারেননি।
আরো পড়ুন>> যে কারণে বিভিন্ন দেশ থেকে নারীদের পাচার করা হচ্ছে চীনে
১৯২৩ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচন করতে পারল না।
এদিকে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদ নতুন কোনো কাজ করতে পারবে না। ফলে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দেওয়া পর্যন্ত নিম্নকক্ষকে কয়েক দফা ভোটাভুটির ভেতর দিয়েই যেতে হবে।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্ব করা ম্যাকার্থি পরে যদি স্পিকার নির্বাচিত হনও, তা হলেও তাকে রিপাবলিকান কট্টরপন্থি নেতাদের সামলাতে বেগ পেতে হবে।
প্রথম রাউন্ডে টানা তিনবার ভোটাভুটি হয়। কিন্তু কোনোবারই ম্যাকার্থি প্রয়োজনীয় ২১৮ ভোট সংগ্রহ করতে পারেননি। অথচ নিম্নকক্ষে ২২২ আসন রিপাবলিকানদের দখলে। কট্টর ডানপন্থি ১৯ রিপাবলিকান ম্যাকার্থির বিপক্ষে এককাট্টা ছিলেন।
আরো পড়ুন>> উড়োজাহাজের ভেতর নারীর গায়ে প্রস্রাব করল মাতাল যুবক!
তবে প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু ডেমোক্র্যাটদের এদিন নতুন নেতা হাকিম জেফরিসের সমর্থনে ঐক্যবদ্ধ থাকতেই দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা স্পিকার ঠিক করতে ফের ভোটাভুটির আয়োজন করবেন। তবে এবারও যে সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
এদিকে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ হতে পারে, তা নিয়ে বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।