ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসি’কে বলেন, ‘মস্কোর দাবি সত্য নয়। এটা রাশিয়ার আরেকটি প্রপাগান্ডা।’
এর আগে রোববার (৮ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, শহরটির দুটি ভবনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
.png)
রাশিয়ার দাবি, দোনেৎস্কতে ইউক্রেনীয় হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ চালানো হয়েছে।
সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সেনা নিহতের সংখ্যা প্রায় ৪০০ বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া নিহতের সংখ্যা ৮৯ বলে স্বীকারোক্তি দিয়েছে।
আরো পড়ুন>> ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা
এদিকে ক্রামাটর্স্কে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে দাবির পক্ষে রাশিয়া কোনও প্রমাণ হাজির করেনি।
তবে শনিবার অঞ্চলটিতে কর্মরত বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, দোনেৎস্কের পূর্বাঞ্চলে মধ্যরাতে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এর আগে ক্রামাটর্স্ক শহরের ইউক্রেনীয় মেয়র বলেছিলেন, শহরে রুশ হামলা হয়েছে। একাধিক ভবনে হামলা হলেও কেউ হতাহত হয়নি।