ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই গাড়িকে ধাক্কা দিয়ে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩
দুই গাড়িকে ধাক্কা দিয়ে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬৪ জন।

রোববার রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে এ ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ১২ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে মারা যান। আহত বাকিদের কালার কাহারের তহসিল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ছয় যাত্রীকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে।

চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের পার্টি শেষে বরযাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিল ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের একটি বাঁকের মধ্য দিয়ে যাওয়ার সময় গাড়িটির ব্রেক-ফেল হয় এবং বাসটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় কালার কাহার থানায় মামলা হয়েছে।

রেসকিউ ১১২২ এর জেলা ইনচার্জ ডা. আতিক আহমেদ জানান, একটি গাড়ি এখনো বাসের নিচে আটকে আছে। বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি কেটে আহত ও নিহতদের বের করে আনতে হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, কালার কাহারের কাছে সল্ট রেঞ্জের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া মোটরওয়ের বিপজ্জনক বাঁকে এ দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে গাড়ি চালাতে অভ্যস্ত নয় এমন চালকরাই এ ধরনের মারাত্মক দুর্ঘটনার শিকার হন। অধিকাংশ দুর্ঘটনা এই বাঁকটিতে ঘটে কারণ এটি বাঁকানো এবং ঢালু।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!