ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২৭ মে ২০২৩
সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলা
ফাইল ছবি

আফ্রিকার অন্যতম দেশ সোমালিয়া। দেশটিতে প্রায়ই বিভিন্ন জঙ্গি হামলা ঘটে। এর ফলে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এবার দেশটির সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব। 

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামপন্থি সংগঠন আল-শাবাব। আফ্রিকান ইউনিয়ন (এইউ) শুক্রবার এই তথ্য জানালেও হতাহতের কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। 

আল কায়েদা-সংশ্লিষ্ট সংগঠনটি ১৫ বছরেরও বেশি সময় ধরে আফ্রিকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তারা অন্যান্য জঙ্গি গোষ্ঠিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই হামলা চালায়।

আরো পড়ুন>> স্বাভাবিক হতে শুরু করেছে ভারতের মণিপুর রাজ্য

এটিএমআইএস নামে পরিচিত এইউ বাহিনীর ফেসবুক এবং টুইটারে বলা হয়, রাজধানী মোগাদিশুর ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলো মারের সেনা ঘাঁটিতে এই হামলা চালিয়েছে আল-শাবাব।

বিস্তারিত বর্ণনা না দিয়ে এতে বলা হয়, এটিএমআইএস বাহিনী এখন নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করছে।

এটিএমআইএস এবং মার্কিন বিমান হামলার সহায়তায় সেনাবাহিনী এবং মিলিশিয়ারা সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার কেন্দ্রস্থলের কিছু অংশ পুনরুদ্ধার করেছে। যদিও জঙ্গিরা বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

গত বছর হামলা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে অক্টোবরে। মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি গাড়িতে বোমা হামলায় অন্তত ১২১ জন নিহত হয়েছিল। এরপরে আর এতো প্রাণহানি আর কোনো হামলায় ঘটেনি।

সূত্র: আরব নিউজ 

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!