ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃত্রিম মিষ্টি ক্যান্সারের সম্ভাব্য কারণ, ঘোষণা আসছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৩০ জুন ২০২৩
কৃত্রিম মিষ্টি ক্যান্সারের সম্ভাব্য কারণ, ঘোষণা আসছে
ছবি: সংগৃহীত

কৃত্রিম মিষ্টিকে ক্যান্সারের জন্য দায়ী সম্ভাব্য রাসায়নিক পদার্থ (কার্সিনোজেন) হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোকাকোলা, ডায়েট সোডা, চুইংগাম ও কিছু কোমল পানীয়তে ব্যবহৃত অ্যাসপার্টামকে (কৃত্রিম নন-স্যাকারাইড সুইটেনার) জুলাই মাসে প্রথমবারের মতো কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করবে ডব্লিউএইচও’র ক্যান্সার গবেষণা শাখা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি)।

শুক্রবার (৩০ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

Advertisement

কোমল পানীয় তৈরিকারী প্রতিষ্ঠানগুলো সবসময় দাবি করে তাদের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান নেই। তবে আইএআরসি গবেষণার পর অন্য তথ্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‘অ্যাসপার্টাম’ নামের কৃত্রিম মিষ্টি দিয়ে কোকাকোলার ডায়েট সোডা থেকে শুরু করে মার্সের এক্সট্রা চুইংগাম এবং স্ন্যাপেলের কোমল পানীয় তৈরি করা হয়। আর এবারই প্রথমবারের মতো আইএআরসি এ উপাদানটিকে ‘মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী’ হিসেবে ঘোষণা দেবে।

আইএআরসির বিশেষজ্ঞ দল এ মাসের শুরুতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কৃত্রিম চিনি অ্যাসপার্টেমকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে ঘোষণা দেওয়া হবে।

আইএআরসি এর আগেও খাদ্য পণ্যকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে। আর সংস্থাটির এমন ঘোষণার পর বাজারে এর বড় প্রভাব পড়েছিল। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছিল। কিছু প্রতিষ্ঠান তাদের পণ্যে ব্যবহৃত উপাদান বদলাতে পর্যন্ত বাধ্য হয়েছিল।

খাদ্য ও পানীয় শিল্পের পণ্যগুলোতে সাধারণত অ্যাসপার্টেম, স্টিভিয়া ও স্যাকারিনের মতো উপাদান যোগ করা হয়। কৃত্রিম নন-স্যাকারাইড সুইটেনার অ্যাসপার্টাম সুক্রোজের চেয়ে ২০০ গুণ বেশি মিষ্টি।

সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান একজন মানুষ কতটুকু পর্যন্ত খেতে বা পান করতে পারেন— এই তথ্য জানায় না আইএআরসি।

এ বিষয়ে মতামত দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেক অঙ্গ সংস্থা জেইসিএফএ। এ সংস্থাটি ১৯৮৩ সাল থেকে বলে আসছে, একজন মানুষ সীমিত পরিমাণ অ্যাসপার্টাম গ্রহণ করতে পারেন। তবে জেইসিএফএ আবার নতুন করে অ্যাসপার্টাম নিয়ে জুলাইয়েই নতুন মতামত প্রকাশ করবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!