ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের তিন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ২১ অক্টোবর ২০২৩
ইসরায়েলের তিন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের তিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লাহ।

শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, দিনের শুরুতেই ‘গাইডেড মিসাইল’ এবং অন্যান্য অস্ত্র দিয়ে ইসরায়েলের আল-আসি এবং হারমন চৌকিতে হামলা চালানো হয়েছে।

এর কিছুক্ষণ পরই প্রতিরোধ গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের হাউনিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ সময় হিজবুল্লাহ দাবি করে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ৩০টি মর্টার শেল নিক্ষেপ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!