দেশটি পুলিশ জানিয়েছে, গত দুই দিনে একই সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়া আরো দুই জন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় গুজরাট রাজ্যের সুরাটের সাতটি জায়গায় অভিযান চালানো হয়েছিল। এ সময় মোট ২১৯৫ বোতল কাশির সিরাপ জব্দ করা হয়।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের খেদা জেলার নাদিয়াদ শহরের কাছে বিলোদরা গ্রামের এক দোকানদার প্রায় ৫০ জনের কাছে ‘কালমেঘাসব-আসব অরিষ্ট’ নামের আয়ুর্বেদিক সিরাপটি বিক্রি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
.png)
সুরাটের পুলিশ কর্মকর্তা রাজদীপ নাকুম বলেন, বিক্রির আগে সিরাপটিতে মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল, এক গ্রামবাসীর রক্ত পরীক্ষার রিপোর্টে এটি নিশ্চিত হয়েছে। গত দুই দিনে এই সিরাপ খেয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। আরো দুই জন হাসপাতালে ভর্তি আছেন। আরো জিজ্ঞাসাবাদের জন্য আমরা ঐ দোকানদারসহ তিন জনকে আটক করেছি। মিথাইল অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ।