সোমবার দুপুরে হুইল চেয়ারে করে তাকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিচারক মামলার চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য এদিন ধার্য করেন। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ -১০ আদালতে বলদির আদেশ দেয়া হয়।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদি হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে ১ কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয।
.png)
গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জিকে শামীমসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।