ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জি কে শামীমসহ আটজনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:৪০, ১০ নভেম্বর ২০২০
জি কে শামীমসহ আটজনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৯ নভেম্বর
জি কে শামীম-ফাইল ছবি।

অর্থপাচার মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিচার কাজ শুরু হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ মামলার সাক্ষগ্রহণের দিন ধার্য করেছে আদালত। 

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।

এর আগে গত ২ নভেম্বর একই আদালত অর্থপাচার মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ১০ নভেম্বর ধার্য করেছিলেন বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

Advertisement

ওই দিন আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। আদালতে জি কে শামীম ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

জি কে শামীম ছাড়াও এ মামলার আসামির হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে।

গত ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!