ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাত দেহরক্ষীসহ জিকে শামীমের সাক্ষ্যগ্রহণ হয়নি

অর্থ পাচার মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৭, ৩ ডিসেম্বর ২০২০
সাত দেহরক্ষীসহ জিকে শামীমের সাক্ষ্যগ্রহণ হয়নি
ফাইল ছবি

অর্থ পাচার মামলায় সাত দেহরক্ষীসহ এসএম গোলাম কিবরিয়া শামীমের বিরুদ্ধে সাক্ষী উপস্থিত না হওয়ায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি। 

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করেন। 

মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম,  জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। 

Advertisement

এর আগে, সকালে আসামি জিকে শামীমসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। এরপর আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৪ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। 

গত ১০ নভেম্বর অব্যাহতির আবেদন খারিজ করে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। গত ১৯ নভেম্বর মামলার বাদী নায়েব সুবেদার মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দেন। 

গত ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলি করেন। গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। 

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন। গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‍্যাব অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!