ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সংগীত পরিচালক ইমনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ৩ জানুয়ারি ২০২১
সংগীত পরিচালক ইমনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা বদলি
ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা যৌতুকের জন্য নির্যাতনের মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৬ এ বদলির আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত বদলির এই আদেশ দেন। 

গত ২৬ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশের পরিদর্শক তাহমিনা রহমান নয়জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Advertisement

মামলা অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামি শওকত আলী ইমন একজন যৌতুক লোভী ও মারমুখী লোক। গত ২৭ ফেব্রুয়ারি ইসলামী শরীয়া মোতাবেক রিদিতা রেজাকে বিবাহ করেন। বিবাহের পর থেকে আসামি ইমন তার স্ত্রী রিদিতা রেজার নিকট যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে স্ত্রীকে মারপিট ও মানসিক নির্যাতন করে আসছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পায়। তার ধারাবাহিকতায় গত ৩ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে আসামি ইমন তার বাসা রমনা থানার ইস্কাটন গার্ডেনের বাসায় পুনরায় স্ত্রী রিদিতার নিকট যৌতুক হিসাবে দশ লাখ টাকা দাবি করেন। স্ত্রী রিদিতা রেজা যৌতুক দিতে অস্বীকার করলে আসামি ইমন তার স্ত্রীকে মারপিট করে বাসা থেকে বের করে দেন।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, তদন্তকালে সাক্ষ্য প্রমাণে ও বাদীর জখমের চিকিৎসকের সনদপত্র পর্যালোচনা ও ঘটনার পারিপার্শ্বিকতায় মামলাটি প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়।

উল্লেখ্য ২০২০ সালের ২০ সেপ্টেম্বর যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। এরপর গত ২৫ সেপ্টেম্বর রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরের দিন ২৬ সেপ্টেম্বর আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানো হয়। তারপর গত ২৯ সেপ্টেম্বর ফের জামিনের আবেদন করেন। ফের আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

সর্বশেষ গত ১ অক্টোবর আসামি ইমনের জামিনের জন্য তার আইনজীবী মো. সেলিম একে মুজাহেদী আদালতে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী এনায়েতু বাতেন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে  অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালত দুই হাজার টাকা মুচলেকায় জামিন দেন।

গত বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে ছিল। 

২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে ইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!