ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চুড়িহাট্টার আগুনে ৭১ জনের মৃত্যু: ফের প্রতিবেদন পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
চুড়িহাট্টার আগুনে ৭১ জনের মৃত্যু: ফের প্রতিবেদন পেছাল
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে ৭১ জনের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়ে ৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ১৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল।

বুধবার ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। 

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবীর হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। 

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা তাদের চারতলা বাড়ির বিভিন্ন ফ্লোর দাহ্য পদার্থের গুদাম হিসেবে ভাড়া দেয়। দাহ্য পদার্থের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!