[ আইন-আদালত ]
রানা প্লাজার সোহেল রানাকে জামিন দিতে হাইকোর্টের রুল
ফাইল ছবি
সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা রত্না। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী।
.png)
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, ওই মামলায় সোহেল রানাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূর সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন মানুষ। ওই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!