ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মিরপুরে তরুণীকে গণধর্ষণ: তদন্ত প্রতিবেদন ৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৪, ২১ মার্চ ২০২১
মিরপুরে তরুণীকে গণধর্ষণ: তদন্ত প্রতিবেদন ৫ এপ্রিল
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে এক তরুণী গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। 

রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি।

গত ২০ নভেম্বর চার আসামি আসামি মো. ইমরান, জয় মিয়া, আল আমিন ও আবু সাঈদ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। এরপর আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামি রায়হান ওরফে নাঈম ও মো. ইমন হোসেনের সাত দিন করে রিমান্ড নেয়ার জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, বাদিনীর সঙ্গে সাত মাস আগে আসামি রায়হান ওরফে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। গত এক মাস আগে বাদিনীর বাবা এ সম্পর্ক জানতে পেরে আসামি রায়হানের সঙ্গে বাদিনীর কথা বলতে নিষেধ করে। এরপর গত এক মাস আগে বাদিনী আসামি রায়হানের সঙ্গে দেখা ও কথা বলা বন্ধ করে দেয়। 

এরপর গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাদিনী গার্মেন্টসে কর্মরত অবস্থায় আসামি রায়হান তাকে ফোনে কল দিয়ে দেখা করতে বলে। পরে আসামি ইমরান ও রায়হান বাদিনীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মিরপুর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মিরপুর ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!