ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গ্রামীণ টেলিকমের ২৮ জনের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

নিজস্ব  প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ৪ এপ্রিল ২০২১
গ্রামীণ টেলিকমের ২৮ জনের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
ফাইল ছবি

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের ট্রেড ইউনিয়নের ২৮ জনের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল ইসলাম মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা ও সংগঠনের সেক্রেটারি ফিরোজ মাহমুদ হাসানের পক্ষে করা আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। 

আবেদনের পক্ষে শুনানি করেন গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!