সোমবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ এপ্রিল থেকে করোনার সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।
.png)
সুপ্রিম কোর্টের মুখপাত্র বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৯ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩০ হাজার ৫০০টি মামলায় ভার্চুয়াল শুনানিতে ১৯০ জন শিশুসহ মোট ১৭ হাজার ৫৬ জন হাজতি জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
তিনি আরো বলেন, ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিম্ন আদালত গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন ও ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন কারাবন্দিকে জামিন দেন।