ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সুপ্রিম কোর্টের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানে দুই সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ৬ জানুয়ারি ২০২২
সুপ্রিম কোর্টের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানে দুই সদস্যের কমিটি
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের জন্য দুই কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করেছেন হাইকোর্ট।

এরা হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আরো পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে আশাপ্রকাশ করে বলেন, বিচার বিভাগে কোনো দুষ্টক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেবো না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের শাখাগুলোর অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা এবং অযোগ্যতাকে নির্মূল করতে যেকোনো পদক্ষেপ গ্রহণে সবাইকে পাশে পাবেন। 

ঐ দিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরো বলেন, দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ। তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!